মানুষ,
পরের সাথেই বাধে ঘর
পরই হয় আপন
একদিন
আপনও হয়ে যায় পর
আজকের স্ত্রী –
সে কি জানতো,
কে হবে তার বর?
কার সাথে সে বাধবে,
আপনার আপন ঘর??
আসলে সবাই পর,
কেউ নয়রে আপন
কারোরই নেই ঘর।।
আপন আপন করতে গিয়ে
মানুষ নিজেই হয়ে যায় পর
আপন কারোও মাথাব্যাথাও সয়না
কিন্তু বেপারনা, পরের হলেও জ্বর।
এই মানুষ,
কখন মনের অজান্তেই
পরকেই করে আপন
বাধে তাকে নিয়েই
সুখের সাজানো ঘর
মানুষ আপন-মানুষই পর
নিজেই জানেনা কেউ
নিজেরই মনের খবর
তাই,
মানুষকে না চিনে সে
চেনে আপন – পর।।™

“সম্পর্ক = আপন + পর”

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started