বৃষ্টিতে মিশে গেছে কান্না
কেউ দেখেনি চোঁখের জল
আমিও বুঝতে পারিনি –
কতটা করেছে টলমল
দু:খ দেখা যায়না
কেউ ভালবাসলেও,
তাকে বোঝানো যায়না
বোঝে কেবল সে-ই
যে দু:খ পায়
আর চেষ্টা করলে বা
সময় গেলে
সে ও বোঝে –
যে দু:খ দেয়
বুঝেও কিছুই এসে যায়না
কারন,
বোঝাবুঝিতে
দু:খ মেটেনা
” সুখ “
সে তো সোনার হরিণ!!
সবার কপালে জোটেনা,
কারোওবা সয়না
হাসি – কান্নার এ  পৃথিবীতে
কতইনা স্বার্থের লেনাদেনা
তবু সবাইই বলে সুখ নাই
তাই,
দু:খি জীবনে মানুষের
এত সুখের বায়না
ও মানুষ –
” সুখ “
সে তো ‘সোনার হরিণ’!!
সবার কপালে জোটেনা,
আর ভাগ্যগূণে জুটে গেলেও
সবার তা সয়না।।™

০৩/০১/২০২০
রাত্রি ০৩:৩১
পাহাড় বাড়ি
কলাতলি, কক্সবাজার


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started