এই শহরের রাস্তায় রাস্তায়
আমি হাটি একা একা
কত্ত মানুষ আশেপাশে,
আমার চোখেরই সামনে –
আমি পাইনা কারোও দেখা।
সমুদ্রকে বলি –
এত আনন্দ কিসের,
নাচো আপনমনে?
সমুদ্র কয় – যত দু:খ জ্বালা
রেখেছি মম গহীনে।।
ছায়া কে বলি –
তোমার কাজ নেই,
কেন ঘোরো আমার পিছে?
সে উত্তরে কয় –
কেবল আমিই যে আছি তোমার,
আর বাকি সব মিছে।।
একাকীত্ব কয় – আর ভাল্লাগেনা
মন চায়না আর কিছু,
দিন যায় আর বয়স বাড়ে
মনটা রয়ে গেছে শিশু।।
এভাবে আর কতদিন বলো,
হাটবো একাকীত্বের পথে?
মন চায় আরো বাঁচতে ওগো
হাত রেখে তোমার হাতে।।

০৪ ফেব্রুয়ারি, ২০২০
সন্ধ্যে ৬:৩০
সুগন্ধা বিচ, কক্সবাজার।

” আমার আমি ”

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started