জানো …. ,
এখন আর শত একাকীত্বেও
ভাবতে পারিনা –
‘আমি একা’
মনেহয় –
“তুমি আছো”
“তুমিতো ছিলেই”
“অবশ্যই থাকবে তুমি”..
শুধু দিচ্ছনা দেখা।।
তাহলে বলো,
আমি কি একা?
যতই লাগুক সব ফাকা
আমি জানি,
‘তুমি অবশ্যই আছো’
‘থাকবেই তুমি’
নইলে,
আমি কেন আছি আজও??
ঈশ্বর কি বোকা?!
আমি
মোটেই নই
একা ।।™
৬:৪৫ (সকাল)
০৫/১২/১৯
পাহাড় বাড়ি, কলাতলি, কক্সবাজার।
