ভগবান যেন কোনদিন তোমায়
প্রেমের ভিখারি না বানায়।।
কোন অভিযোগ নেই তোমাতে ওগো
ভূল সবই ছিল আমার,
তুমিতো ভালইবেসেছিলে –
আমি রাখতে পারিনি সে মান
বরং ভেংগেছি মন তোমার।
কত সাধনায় প্রেমযত্নে
গড়েছিলে এ  হৃদয়,
আজ সেই আমাকেই তুমি
মানতে পারোনা –
কথা শুনতেই ঘিন্না হয়।
কত পাপ আরও কত পাপ প্রভু,
জমে আছে আমাতে?
তুমিই দিয়ে, নাও মুখ ফিরিয়ে –
যেন কাল মেঘ প্রভাতে!!
লক্ষী বিনে স্বয়ং নারায়ণও কভু,
পূর্ণ কি হয় বলো?
তাই তব অপেক্ষায় পথ চেয়ে রই –
অক্ষি টলোমলো।
এ নয় মোর অভিযোগ ওগো
প্রার্থনা হৃদয় নিঙরানো,
যেখানেই থাকি, বাঁচি বা  মরি –
‘আমি ভালবেসেযাবো তোমায়’
একথাটি জেনো।।™

২৬.১২ ১৯
ভোর ০৬:১৬
পাহাড় বাড়ি, কলাতলি
কক্সবাজার।

“বোধানুভুতি” (প্রেম)

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started