ভাল্লাগেনা কোনকিছু
একলা বসে তাই
মনের দু:খ মনেই সই
বলার জায়গাও নাই।।
আসলে কেউ জানেনা
“কেমন আছি,
ক্যামনে চলি আর ক্যামনে বাচিঁ?”
কেউ জিজ্ঞেস করলে –
বলতেই হয় আর বলিও
” ভালই আছি !! “
এতেই সন্তুষ্ট সবাই
আমিও…..
কাদিঁনা আর
অকারনেই একটু হাসি
আমি নাকি – ভালই আছি !!™
পাহাড়তলি, কক্স
১০/০৩/২০২০
০২:২১ রাত্রি
