ছন্দহারা কাব্বে যদি ভাসিয়ে দেই ভেলা
সে ভেলায় কি তুমি পার হবে,
নাকি করবে অবহেলা ???
তোমার-আমার ছান্দসিকতা
নদীর মোহনার গভীর অতল,
তল খুজতে আজ হারাবার প্রয়াস
ভাবনায় জল টলমল ।।
এ সাগরতো আমার নয়
বিলিয়ে দিয়েছি তোমায়,
অপেক্ষার প্রহরে একলা একা
আমি বাচতে সেখাই আমায়।।
ভোরের আলোর পুন্নস্নানে
ভাসাইনা এই মন,
আধার রাতের বারান্দাটায়
স্থীরকায় জীবন !!!
তন্ময় / ২৪)০৯)১২
ঢাকা
