জানো প্রতিদিন তোমায় দেখি
সপ্নে আর বাস্তবে
নীদ্রায় আর জাগরনে…
জানো প্রতিরাতে আমি তোমায় দেখি
পূর্নিমা আর অমানিশায়
ক্ষরা আর বর্ষায়…
অক্ষীদুটি যেন ভরাপদ্মা
নিস্তব্ধ, তবু বুজতে চায়না ।।
জানো প্রতিক্ষণে আজো তোমায় ভাবি
পড়ার টেবিলে আর আড্ডায়
জনসমুদ্রে আর নিরালায়…
জানো প্রতি প্রহরে আজো তোমায় বলি
অস্রুতে আর ভালবাসায়
“ফিরে এসো” তুমি বোলনা বিদায় ।।
দেহখানি যেন জরাসক্ত আজ
অসাময়িক সমুদ্রতায় !!!
তন্ময় / 30.08.12 রংপুর
