শততলা ভেদ করিয়া
সকল বাধা ছিন্ন করিয়া
মহান বিচারকের আদালতে আজ
মিনতি করিয়া বলি,
” বুঝিতে দাও মোরে তোমার নিয়ম ” ।।
রক্তাশ্রু মোর ঝড়াইয়না আর !
কাষ্ঠকন্ঠের এ আর্ত-চিতকারে
শোধন কর –
মোরে পুড়াইয়না আর !!
জলিতে দাও মোরে সুর্যকিরণে
পোড়া ছাই আর হবোনা আমি ;
লজ্জা-অপমান , ভয়-পরাজয়
আসতেই পারে –
বিলম্বিত – – – – –
তবু স্তম্ভিত নই আমি ।।
সিদ্ধ কর হে তব যৌবনা
তিক্ত করিয়না হীন-বাস্তবতায়,
শুদ্ধ আবেগে – সরলা মন
নাইবা ডুবাই জীর্নতায় ।।
যামিনি তুমি ধরীত্রির ন্যায়
বিরাজিছো এ হ্রিদবল্লভে;
ফিরাইতে চাই , তবু নাহি ফিরি
কি মায়া ওগো –
তোমার স্মরনে !!
দগ্ধ বালুকণায় বদ্ধ প্রাণ
গর্জিয়া ওঠে বারংবার –
হাল-ছাড়া নাবিক ,
শোন কান পেতে ;
বাস্তবতার এ হাহাকার !!
তন্ময় / ১৮.০৮.১২
রংপুর
